News Flash

  • Home
  • দিনের খবর
  • মাটিগাড়ায় আসবাব তৈরির কারখানায় ভয়াবহ আগুন
Image

মাটিগাড়ায় আসবাব তৈরির কারখানায় ভয়াবহ আগুন

মাটিগাড়া, ২২ সেপ্টেম্বর (হি. স.) : শিলিগুড়ির মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন এলাকায় কাঠের আসবাবপত্র তৈরির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২-এর পাশে ওই কারখানায় আগুন লাগে। কাঠের প্রচুর আসবাবপত্র, রং সহ অন্যান্য রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তি ভাড়ায় দোকানটি চালাচ্ছিলেন। সম্ভবত শর্ট সার্কিটের জেরেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top