News Flash

  • Home
  • দিনের খবর
  • আদি শঙ্করাচার্যের ১০৮ ফুটের বিশাল মূর্তি উন্মোচন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
Image

আদি শঙ্করাচার্যের ১০৮ ফুটের বিশাল মূর্তি উন্মোচন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

ওমকারেশ্বর, ২১ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার ওমকারেশ্বরে আদি শঙ্করাচার্যের ‘একাত্মতা কি প্রতিমা’ বা ‘একত্বের মূর্তি’ উন্মোচন করেছেন। অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধকের জীবন ও দর্শন উদযাপনের জন্য রাজ্য মন্ত্রিসভা গত বছর এই প্রকল্প অনুমোদন করেছিল। এই ১১০৮ ফুট লম্বা মূর্তিটি ওমকারেশ্বরের মান্ধাতা পর্বতে অবস্থিত।

এই মূর্তি উদ্বোধনের একদিন আগে মুখ্যমন্ত্রী বলেন, এই মূর্তি উন্মোচন হবে একটি ঐতিহাসিক বিষয়। গত ১৮ সেপ্টেম্বর মূর্তি উন্মোচনের দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তা পিছিয়ে যায়।
চৌহান বলেন, শঙ্করাচার্য, বর্তমান কেরালায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বন ও পাহাড়ের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় ওমকারেশ্বরে জ্ঞানলাভ করেছিলেন। তারপর বর্তমান খান্ডোয়া জেলার মন্দির শহরে জ্ঞান অর্জনের পরে, কাশী ভ্রমণ করেছিলেন।
ওমকারেশ্বরে নর্মদা নদীর তীরে মনোরম মান্ধাতা পাহাড়ের উপরে বহু-ধাতু দিয়ে নির্মিত মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই মূর্তি উন্মোচন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে মন্দির শহরে বিপুল সংখ্যক হিন্দু পুরোহিত এবং সাধুরা জড়ো হন। তাঁরা ‘যজ্ঞ’ সহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top