News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগ্রায় অঙ্গদানে অঙ্গীকারের নেতৃত্ব দিলেন মান্ডভিয়া, সকলকে এগিয়ে আসার আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
Image

আগ্রায় অঙ্গদানে অঙ্গীকারের নেতৃত্ব দিলেন মান্ডভিয়া, সকলকে এগিয়ে আসার আহ্বান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

আগ্রা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া শনিবার উত্তর প্রদেশের আগ্রায় আয়োজিত অঙ্গদানের অঙ্গীকারের নেতৃত্ব দিলেন। আয়ুষ্মান ভব অভিযানের অন্তর্গত এই অনুষ্ঠান আয়োজিত হয় আগ্রার জিআইসি গ্রাউন্ডে। সেখানে বহু মানুষ অঙ্গ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত হাসপাতালে অঙ্গ ইমপ্লান্টেশন সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার হাসপাতালগুলিকে আর্থিক সহায়তাও দেবে। উত্তর প্রদেশের আগ্রায় এদিন মেগা অঙ্গদান প্রতিশ্রুতি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মান্ডভিয়া বলেন, সরকার এ জন্য সমস্ত ডাক্তারদের প্রশিক্ষণও দেবে। তিনি বলেন, যেসব দরিদ্র মানুষ অঙ্গ প্রতিস্থাপন করবেন তাদের ওষুধ কিনতে সরকার প্রতি মাসে দশ হাজার করে টাকা দেবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top