News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রাঘাতে দুই যুবক গুরুতর জখম রাজনগরে
Image

বজ্রাঘাতে দুই যুবক গুরুতর জখম রাজনগরে

thunderstormনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ বজ্রপাতে দক্ষিণ জেলার বিলোনীয়ার রাজনগর এলাকায় দুই জন আহত হয়েছেন৷ আহতরা হলেন সমীর দেববর্মা ও সাহিল দেববর্মা৷ তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে সমীর দেববর্মার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে, খয়েরপুরের ত্রিনাথ এলাকায় বজ্রপাতে এক কিশোর গুরুতরভাবে জখম হয়েছে৷ তার নাম অভিজিৎ রায়৷ তাকেও আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এবছর রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ ব্যাপক সংখ্যক বৈদ্যুতিন সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এদিকে, প্রাতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গত পরশু বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ এর ফলে, মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ এবছর বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে গবেষকরা রীতিমতো গবেষণা শুরু করেছেন৷ এর প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top