News Flash

  • Home
  • খেলা
  • ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকেও মাঠে
Image

ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকেও মাঠে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। দুর্বল বীরেন্দ্র ক্লাবকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ফরোয়ার্ড। লিগে তৃতীয় স্থানে থাকা ফরোয়ার্ড আজ নিজেদের চতুর্থ ম্যাচত খেলবে শেষের দিকে শীর্ষে থাকা বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পাওয়া ফরোয়ার্ড আজ জয় পেতে মরিয়া। অপর দিকে ৫ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া বীরেন্দ্র অবনমনের দৌড়ে রয়েছে। ফলে বীরেন্দ্র-‌র কাছে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সুভাষ বসু-‌র ফরোয়ার্ড ক্লাব। তবে তা মানতে নারাজ ময়দানের লাকি কোচ সুভাষ বসু। স্পষ্টভাবেই বলেন, যে দলের ফুটবলাররা ভালো খেলতে পারবে, মাঝমাঠ দখলে নিতে পারবে এবং দৌড়তে দৌড়তে ভাবতে পারবে, সেই দলই জয় পাবে। বিপক্ষ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। ফলে আমাদের সতর্ক হয়েই মাঠে নামতে হবে। তবে লক্ষ্য থাকবে শুরুতেই গোল তুলে নেওয়া। যাতে শেষের দিকতে দল চাপে না পড়ে। আর শুরুতেই গোল পেয়ে গেলে, রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদেরও দেখে নেওযার সুযোগ পাবো। জম্পুইজলা মাঠে অনুশীলন শেষে বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা বলেন,”সীমিত শক্তি নিয়ে যতটা পারি আমরা লড়াই করবো। বিপক্ষ দলকে সহজেই জয় পেতে দেবো না। বুঝিয়ে দেবো স্থানীয় ফুটবলাররাও ভিনরাজ্যের ফুটবলারদের থেকে পিছিয়ে নেই”।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top