ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। দুর্বল বীরেন্দ্র ক্লাবকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ফরোয়ার্ড। লিগে তৃতীয় স্থানে থাকা ফরোয়ার্ড আজ নিজেদের চতুর্থ ম্যাচত খেলবে শেষের দিকে শীর্ষে থাকা বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পাওয়া ফরোয়ার্ড আজ জয় পেতে মরিয়া। অপর দিকে ৫ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া বীরেন্দ্র অবনমনের দৌড়ে রয়েছে। ফলে বীরেন্দ্র-র কাছে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সুভাষ বসু-র ফরোয়ার্ড ক্লাব। তবে তা মানতে নারাজ ময়দানের লাকি কোচ সুভাষ বসু। স্পষ্টভাবেই বলেন, যে দলের ফুটবলাররা ভালো খেলতে পারবে, মাঝমাঠ দখলে নিতে পারবে এবং দৌড়তে দৌড়তে ভাবতে পারবে, সেই দলই জয় পাবে। বিপক্ষ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। ফলে আমাদের সতর্ক হয়েই মাঠে নামতে হবে। তবে লক্ষ্য থাকবে শুরুতেই গোল তুলে নেওয়া। যাতে শেষের দিকতে দল চাপে না পড়ে। আর শুরুতেই গোল পেয়ে গেলে, রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদেরও দেখে নেওযার সুযোগ পাবো। জম্পুইজলা মাঠে অনুশীলন শেষে বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা বলেন,”সীমিত শক্তি নিয়ে যতটা পারি আমরা লড়াই করবো। বিপক্ষ দলকে সহজেই জয় পেতে দেবো না। বুঝিয়ে দেবো স্থানীয় ফুটবলাররাও ভিনরাজ্যের ফুটবলারদের থেকে পিছিয়ে নেই”।

ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকেও মাঠে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















