মন্দির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হিন্দু সেনার সমর্থকদের

আগরতলা , ১৩ সেপ্টেম্বর : ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন হনুমান মন্দির এবং শিব মন্দির অন্যত্র জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন হিন্দু সেনার সমর্থকরা ।

জানা গেছে ,ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো একটি শিব মন্দির এবং তার সংলগ্ন একটি হনুমান মন্দির রয়েছে। ধর্মনগর স্টেশনটিকে প্রধানমন্ত্রীর যোজনা অনুযায়ী অমৃত স্টেশন হিসেবে বিবেচিত করে তার উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়ে রেল দপ্তরের কর্মকর্তারা রেলস্টেশন সংলগ্ন শিব মন্দির এবং হনুমান মন্দির অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল । এই সিদ্ধান্তের খবরজনমনে ছড়িয়ে পড়তে হিন্দু সেনা সমর্থকদের মধ্যে ক্ষোভ চড়িয়ে পড়ে।

ত্রিপুরার রাষ্ট্রীয় হিন্দু সেনার সভাপতির উপস্থিতিতে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর হিন্দু সেনার সমর্থকরা সোচ্চার হয়। তারা স্থানান্তর না করার জন্য রেল দপ্তরের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে এবং ঊর্ধ্বাতন কর্তৃপক্ষ অর্থাৎ লামডিং রেলের কর্মকর্তারা যারা এই এলাকার কাজকর্ম নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলে বিবেচনার কথা জানানো হয়েছে।