করিমগঞ্জ (অসম) ১২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জেও আগামী ১ নভেম্বর থেকে আসামের মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্প “খেল মহারণ ২০২৩-২৪ শুরু হচ্ছে। করিমগঞ্জের ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি জানিয়েছেন যে এতে ১৯ অনূর্ধ্ব ও ১৯ ঊর্ধ পুরুষ এবং মহিলা খেলোয়ারদের অ্যাথলেটিক্স , ফুটবল, ভলিবল, কবাডি ও খো-খো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে করিমগঞ্জ জেলার অধিক সংখ্যক খেলোয়ারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ওয়েবসাইট http://dsywassam.com/khel যোগে অনলাইন রেজিস্ট্রেশন করতে এডিসি আহ্বান জানিয়েছেন। এতে তিনি জেলার সব চক্র আধিকার, খণ্ড উন্নয়ন আধিকারিক, করিমগঞ্জ, বদরপুর ও রামকৃষ্ণনগর পৌরসভার কার্যবাহী আধিকারিক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয় সমূহের পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে লেখা এক পত্রযোগে অধিক সংখ্যক খেলোয়ারদের অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করতে অনুরোধ জানিয়েছেন।

করিমগঞ্জে “খেল মহারণ ২০২৩-২৪ এ অনলাইন রেজিস্ট্রেশন করতে আহ্বান
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















