নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): যোজনা কমিশন হটিয়ে অনেক আগেই তার জায়গা নিয়েছে নীতি আয়োগ৷ এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট আনার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার৷ সামাজিক উন্নতির দিকে নজর রাখাই হবে যার প্রধান কাজ৷ সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১২-১৭)মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তারপর শুরু হবে ভিশন ডকুমেন্টের কাজ। সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যেই এই প্রকল্প ছাড়পত্র পেয়েছে। সামাজিক উন্নয়নের দিকে নজর দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে এখানে৷
১৯৫১-য় জওহরলাল নেহরুর আমলে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন ১২টি পরিকল্পনা। তবে বর্তমান পরিস্থিতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও যোজনা কমিশন- দুটোই গুরুত্বহীন হয়ে পড়েছে বলে মনে করছে কেন্দ্র।

পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে আসছে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















