News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে পদযাত্রা সংগঠিত করেছে প্রদেশ কংগ্রেস
Image

ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে পদযাত্রা সংগঠিত করেছে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভারত জোড়ো কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পদযাত্রা সংগঠিত করা হয়েছে। এদিন রাজ্যের ৯ টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে।

আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।

কেন্দ্রে বিজেপি সরকারের জন্য দেশজুড়ে বেরোজগারি, দুর্নীতি, বিভাজন, ষড়যন্ত্র, মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে ভারত জড়ো যাত্রা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে হয়েছিল তার এক বছর পূর্তি উপলক্ষে জেলাভিত্তিক পদযাত্রার আয়োজন করা হয়।মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেসের ভারত জড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়ে। ২০২২ সালে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় সাড়ে চার হাজার পথ অতিক্রম করে কন্যাকুমারীতে গিয়ে শেষ হয়েছিল কংগ্রেসের ভারত জড়ো কর্মসূচি। আজকে এই কর্মসূচি থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতি, বিভাজন, ষড়যন্ত্র এবং মূল্যবৃদ্ধির কারণে জনগণের যে নাভিশ্বাস ওঠার উপক্রম, তা গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এই কর্মসূচি বলে জানান তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top