News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিশ্চিন্তপুর রেল স্টেশনে ল্যান্ড কাস্টম স্টেশন, বিজ্ঞপ্তি জারি
Image

নিশ্চিন্তপুর রেল স্টেশনে ল্যান্ড কাস্টম স্টেশন, বিজ্ঞপ্তি জারি

আগরতলা, ৭ সেপ্টেম্বর : আগরতলা-আখাউড়া রেল যোগাযোগে নিশ্চিন্তপুর রেল স্টেশনে পণ্য ও যাত্রী পরিবহনে ল্যান্ড কাস্টম স্টেশন স্থাপনে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মূলত, নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর আন্তর্জাতিক রেল রুটের জন্য এই ল্যান্ড কাস্টম স্টেশন স্থাপন করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনকে ভারত সরকারের তরফ থেকে এক ঘোষণাপত্রের মাধ্যমে ল্যান্ড কাস্টমস স্টেশন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাতে বাংলাদেশের মধ্যে দিয়ে বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক চালু হওয়ার পথে আরো একধাপ আমরা এগিয়ে গেলাম। তিনি এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top