News Flash

  • Home
  • প্রধান খবর
  • কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা অনুচিত : সঞ্জয় রাউত
Image

কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা অনুচিত : সঞ্জয় রাউত

মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি.স.): কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়। এই অভিমত পোষণ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সনাতন ধর্ম প্রসঙ্গে তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য প্রসঙ্গে বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেছেন, “আমি সেই বিবৃতিটি শুনেছি…উদয়নিধি স্ট্যালিন একজন মন্ত্রী এবং কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করবে না এবং এই ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত।”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “এটি ডিএমকে-এর দৃষ্টিভঙ্গি অথবা তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে। এই দেশে প্রায় ৯০ কোটি হিন্দু বাস করে এবং অন্যান্য ধর্মের মানুষজনও এই দেশে বাস করেন, তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়।” উল্লেখ্য, উদয়নিধি স্ট্যালিন হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে। সম্প্রতি সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সে বলে, “কিছু জিনিসের বিরোধিতা করা যায় না, তা বাতিল করা উচিত। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া অথবা করোনার বিরোধিতা করতে পারি না। সেগুলি আমাদের নির্মূল করতে হবে। এভাবেই আমাদের সনাতন ধর্মকেও নির্মূল করতে হবে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top