News Flash

  • Home
  • দেশ
  • জন্মাষ্টমীকে হাতিয়ার করে ডেঙ্গির বিরুদ্ধে অভিনব প্রচার
Image

জন্মাষ্টমীকে হাতিয়ার করে ডেঙ্গির বিরুদ্ধে অভিনব প্রচার

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : জন্মাষ্টমীতে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর জন্মাষ্টমীকে হাতিয়ার করেই ডেঙ্গির বিরুদ্ধে অভিনব প্রচার হল বিধাননগরে।

জন্মাষ্টমীর দিন শিশু কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় মা যশোদা ও সুদামা। বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে তাঁরা স্থানীয়দের ডেঙ্গি নিয়ে সচেতন করেন। বুধবার সকালে হঠাৎ করেই এই দৃশ্য দেখে অবাক হয়ে যান বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকার বাসিন্দারা। ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করা হল বিধান নগরের দত্তাবাদ অঞ্চলে।

বিধাননগর পুরসভা সূত্রে খবর, এই মুহূর্তে পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুধু আগস্ট মাসে বিধাননগরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫০০ জনের বেশি। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবার পৌরাণিক কাহিনীকে হাতিয়ার করেছেন স্থানীয় কাউন্সিলর আলো দত্ত। ৩৮ ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের তত্ত্বাবধানেই আয়োজিত হয় এই অভিনব উদ্যোগ।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top