News Flash

  • Home
  • প্রধান খবর
  • জোড়াবাটে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি
Image

জোড়াবাটে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ মেঘালয় সংলগ্ন জোড়াবাটে একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনা আজ বুধবার ভোররাতে জোড়াবাটের ১৪ মাইল এলাকায় সংঘটিত হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ১৪ মাইলে অবস্থিত একটি প্লাস্টিক ও কাৰ্টুনের ডাম্পে সংঘটিত হয়েছে ভয়ংকর এই অগ্নিকাণ্ড। মূলত রাত থেকে অগ্নিকাণ্ডের সূত্ৰপাত হয়েছিল। কেউ টের পাননি। কিন্তু ভোররাত প্রায় তিনটা নাগাদ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ রূপ ধারণ করে আগুন। আগুনের লেলিহান শিখা গোটা গুদামঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গুয়াহাটি এবং মেঘালয়ের নোংপো থেকে প্রায় ১১টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনিৰ্বাপক বাহিনীর জওয়ানরা। প্রায় চার ঘণ্টার কসরতের পর সকাল আটটা নাগাদ আগুন নিৰ্বাপন করেন অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় গুদাম সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top