News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি হেরোইন ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক
Image

বেআইনি হেরোইন ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক

বারুইপুর, ৫ সেপ্টেম্বর (হি. স.) : এলাকায় বেআইনি ভাবে হেরোইন ও গাঁজা বিক্রি করছিল স্থানীয় বেশ কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হল এক প্রতিবাদী যুবককে। আক্রান্তের নাম আক্তার শেখ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকায়। গু

রুতর জখম অবস্থায় আক্তারকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবাদী ওই যুবক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রামনগর জলট্যাঙ্ক এলাকায় স্থানীয় গনেশ মোড়ল, খোকা মোড়ল, মাফুজ মোড়লরা বিগত বেশ কিছুদিন ধরেই হেরোইন, গাঁজার আড্ডা বসাচ্ছে। বেআইনি ভাবে এই নেশার জিনিস বিক্রি করছে। গ্রামে এই ধরনের বেআইনি কাজ করার প্রতিবাদ জানান পেশায় গাড়ির চালক আক্তার। অভিযোগ সেই কারনেই তাঁর উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top