News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিষপানে আত্মহত্যা এক স্কুল পড়ুয়া ছাত্রীর, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা 
Image

বিষপানে আত্মহত্যা এক স্কুল পড়ুয়া ছাত্রীর, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। বিষপানে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোমতী জেলার কিল্লা এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করে এক স্কুল পড়ুয়া ছাত্রী। মৃত ছাত্রীর নাম মেঘলা জমাতিয়া(১৭)। সে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছিল। মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন না। নিজ বাড়িতে মায়ের নজর এড়িয়ে বিষপান করে মেঘলা জমাতিয়া। পরবর্তী সময় বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মেঘলা জমাতিয়াকে নিয়ে যাওয়া হয় কিল্লা হাসপাতালে। সেখান থেকে রেফার করে দেওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। গোমতী জেলা হাসপাতালে মেঘলা জমাতিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবিপি হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় এম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পরে মেঘলা জমাতিয়া। তবে কি কারনে মেঘলা জমাতিয়া বিষপান করেছে তা পরিবারের লোকজনদের বোধগম্য নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

Releated Posts

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top