চিত্রকূট থেকে জন আশীর্বাদ যাত্রার উদ্বোধনে বিজেপি সভাপতি নাড্ডা

ভোপাল, ৩ সেপ্টেম্বর (হি.স) : ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা চিত্রকূট থেকে জন আশীর্বাদ যাত্রার উদ্বোধন করবেন।

নাড্ডা রবিবার একদিনের মধ্যপ্রদেশ সফরে রওনা দিয়েছেন। রবিবার মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূট থেকে বিজেপির জন আশির্বাদ যাত্রা শুরু করার কথা নাড্ডার। বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশীষ আগরওয়াল সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
জেপি নাড্ডা সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ খাজুরাহো বিমানবন্দরে পৌঁছোনোর পর সাতনার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ চিত্রকূটের মাঝগাওয়ান থেকে বিজেপির জন আশীর্বাদ যাত্রা শুরু হবে। মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং তাদের ১৮ বছরের শাসনকালে সরকারের কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দিতেই বিজেপি জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে। তাদের এই আশীর্বাদ যাত্রার এক একটি প্রধান উদ্দেশ্য হল, কংগ্রেসের মিথ্যা প্রকাশ্যে আনা। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৫টি আশীর্বাদ যাত্রা শুরু হবে। এই যাত্রায় বিজেপির বর্শীয়ান নেতারাও অংশগ্রহণ করবেন। এই যাত্রা ১৯ দিন ধরে চলবে। চিত্রকূট থেকে শুরু করে এই যাত্রা ২ হাজার ৩৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই যাত্রা ১২টি জেলার ৪৮টি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। যাত্রাকে ৩১১টি স্থানে স্বাগত জানানো হবে। দ্বিতীয় আশীর্বাদ যাত্রা শুরু হবে মধ্যপ্রদেশের নিমচ থেকে।