News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত
Image

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত

ইসলামাবাদ, ১ সেপ্টেম্বর (হি. স.) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় নিহত পাক সেনাবাহিনীর নয় জওয়ান। বৃহস্পতিবার পাক সেনার কনভয়ের সঙ্গে সংঘর্ষ হয় আত্মঘাতী বোমা হামলাকারীর বাইকের। এই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিনের ঘটনার পর পাক সেনার আধিকারিকরা জানিয়েছেন, “পাকিস্তানের সীমান্ত লাগোয়া বান্নু জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারী বাইকে এসে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাকে ধাক্কা মারে।” এই হামলায় নিহত হয়েছেন নয় জন। ফিদায়েঁ হামলাায় তীব্র ক্ষুব্ধ পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা কাপুরুষের মতো সন্ত্রাসবাদী হামলা।”
উল্লেখ্য, পাকিস্তানের সন্ত্রাসবাদী দলগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে টিটিপি। আফগান তালিবানের শাখা সংগঠন তারা। বছর দুয়েক আগে তালিবান আফগানিস্তানের দখল নিলে টিটিপি-কে কাবু করা যাবে বলে ভেবেছিল ইসলামাবাদ। কিন্তু বাস্তবে তা হয়নি। টিটিপি জঙ্গিদের হামলার দায় নিতে সাফ অস্বীকার করে দেয় মোল্লা অখুন্দজাদার দল।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top