News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌরায় অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

কলমচৌরায় অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ কলমচৌরা থানা এলাকার কলসিমুড়া গ্যাস এজেন্সির পশ্চিম প্রান্তের জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷
বুধবার কলমচৌরা থানার পুলিশ কলসিমুড়ার গ্যাস এজেন্সির পশ্চিমাংশের জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে৷ মহিলার পরিচয় জানা যায়নি৷ কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে এক ব্যক্তি পচাগলা মৃতদেহটি দেখতে পান৷ বিষয়টি কলমচৌরা থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মহিলার মৃতদেহটি জঙ্গলে এনে ফেলে দেওয়া হয়েছে৷ স্থানীয় গ্রাম প্রধান আবুল হুসেন জানান, অনুমান করা হচ্ছে ১২ দিন াগে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ পাশাপাশি এলাকায় কেউ নিখোঁজ নেই৷ স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে৷ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top