ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।।মরশুমে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে বীরেন্দ্র ক্লাব। শীল্ডের প্রথম ম্যাচে পরাজিত হযে ছিটকে যাওয়ার পর লিগে পর পর দুই ম্যাচে পরাজিত হয়েছে সুবোধ দেববর্মার বীরেন্দ্র ক্লাব। আগামীকাল টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে বীরেন্দ্র ক্লাবের প্রতিপক্ষ টাউন ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দু-দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবে বীরেন্দ্র ক্লাব মাঠে নামলেও রূপক মজুমদারের টাউন ক্লাবের ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। দুই কোচই নিজেদের অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলে অনুশীলন শেষে টেলিফোনে বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা বলেন,”টাউন ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে পয়েন্ট না পেলে অবনমনের খাড়া ঝুলবে আমাদের উপর। তাই এই ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই। ছেলেদের বোঝানো হয়েছে ‘ডু অর ডাই’ ম্যাচের গুরুত্বটি। ছেলেরাও কথা দিয়েছে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে”। ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ায় কিছুটা স্বস্তি টাউন শিবিরে। তবে একে গুরুত্ব দিচ্ছেন না কোচ রূপক। প্রথম ডিভিশন লিগে টিকে থাকতে হলে বীরেন্দ্র জয় দরকার টাউনের। তা মাথায় রেখেই প্রথম একাদশ সাজাচ্ছেন নবাগত ওই কোচ। স্পষ্টভাবেই রূপক বলেন,”ছেলেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেই”।

প্রথম জয়ের লক্ষ্যে বীরেন্দ্র ক্লাবের ৩য় প্রয়াস, টাউনের মুখোমুখি আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















