News Flash

  • Home
  • খেলা
  • প্রথম জয়ের লক্ষ্যে বীরেন্দ্র ক্লাবের ৩য় প্রয়াস, টাউনের মুখোমুখি আজ
Image

প্রথম জয়ের লক্ষ্যে বীরেন্দ্র ক্লাবের ৩য় প্রয়াস, টাউনের মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।।মরশুমে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে বীরেন্দ্র ক্লাব। শীল্ডের প্রথম ম্যাচে পরাজিত হযে ছিটকে যাওয়ার পর লিগে পর পর দুই ম্যাচে পরাজিত হয়েছে সুবোধ দেববর্মার বীরেন্দ্র ক্লাব। আগামীকাল টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে বীরেন্দ্র ক্লাবের প্রতিপক্ষ টাউন ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দু-‌দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবে বীরেন্দ্র ক্লাব মাঠে নামলেও রূপক মজুমদারের টাউন ক্লাবের ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। দুই কোচই নিজেদের অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলে অনুশীলন শেষে টেলিফোনে বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা বলেন,”টাউন ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে পয়েন্ট না পেলে অবনমনের খাড়া ঝুলবে আমাদের উপর। তাই এই ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই। ছেলেদের বোঝানো হয়েছে ‘‌ডু অর ডাই’ ম্যাচের গুরুত্বটি। ছেলেরাও কথা দিয়েছে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে‌”। ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ায় কিছুটা স্বস্তি টাউন শিবিরে। তবে একে গুরুত্ব দিচ্ছেন না কোচ রূপক। প্রথম ডিভিশন লিগে টিকে থাকতে হলে বীরেন্দ্র জয় দরকার টাউনের। তা মাথায় রেখেই প্রথম একাদশ সাজাচ্ছেন নবাগত ওই কোচ। স্পষ্টভাবেই‌ রূপক বলেন,”ছেলেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেই”।‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top