News Flash

Image

রবীন্দ্র ভারতীতে র‍্যাগিং নিয়ে বিক্ষোভ

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার র‍্যাগিংয়ের অভিযোগ নিয়ে একদল ছাত্রী প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের প্রশ্ন, দুদিন ধরে প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে, তাও কেন উপাচার্য এখানে নেই?

বৃহস্পতিবারই ওই প্রতিষ্ঠানের হিন্দি বিভাগের পাঁচ ছাত্রী তাঁদের সঙ্গে র‍্যাগিং এর ঘটনা ঘটেছে, বলে অভিযোগ করেন। অভিযুক্ত তাঁদেরই এক বিভাগীয় অধ্যাপক। এদিকে, বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অসহযোগিতা ও বিক্ষোভের জেরে ‘ভীত’ উপাচার্য সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, তিনি যেহেতু আচার্য মনোনীতদের অন্যতম, রাজ্যের শিক্ষামন্ত্রী-সহ শাসকদল তাঁর উপস্থিতি চান না।

এই পরিস্থিতিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে না এসে বাড়ি থেকে অফিসের কাজ চালানোয় শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ডাকা হয় অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক। ক্যাম্পাসে কেন নেই উপাচার্য? এই প্রশ্ন তুলেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় কিছু ছাত্রী।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top