News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রান্সফরমারে আগুন, অল্পেতে রক্ষা গুর্খাবস্তি এলাকা
Image

ট্রান্সফরমারে আগুন, অল্পেতে রক্ষা গুর্খাবস্তি এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ গোর্খাবস্তিতে মঙ্গলবার ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়৷ জানা যায়, অফিস সংলগ্ণ এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ সঙ্গে সঙ্গে দমকলবাহিনীকে খবর পাঠানো হয়৷ দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন আয়ত্ত্বে আনে৷ জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য আধিকারিক কার্যালয় সংলগ্ণ এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারটি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ প্রায় সময়ই ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ বিষয়টি স্থানীয় জনগণ সহ স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকেও একাধিকবার বিদ্যুৎ নিগমের অফিসকে জানানো হয়৷ কিন্তু এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা কোন গ্রহণ করা হয়নি৷ সে কারণেই আজ বিদ্যুতের ট্রান্সফরমার থেকে অগ্ণিকান্ড ঘটেছে৷ এই ঘটনার জন্য বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন অনেকেই৷ শুধু গোর্খাবস্তিতে নয় বিভিন্ন স্থানে এধরনের খামখেয়ালিপনার ঘটনা অব্যাহত রয়েছে৷ এধরনের খামখেয়ালিপনার কারণে প্রাণহানি সহ বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার  যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ বিদ্যুৎ নিগমকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি৷ অন্যথায় এর জন্য চরম মাশুল গুনতে হতে পারে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top