নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সন্ত্রাসবাদ রুখতে বিশ্বব্যাপী সহযোগিতার পরিবেশ চাই বলে মনে করে ভারত| আর সেই কথাই রাষ্ট্রসংঘে স্পষ্ট ভাষায় ব্যক্ত করলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন| তাঁর বক্তব্য, ‘বিশ্বের কোনও দেশই আজ সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে অজ্ঞ নয়| সবাইকেই কম বেশি এই আঁচ পোয়াতে হয়েছে| তবে এই অবস্থা রুখতে একমাত্র পথ হল প্রতিরোধ গড়ে তোলা| আর এই কাজে বিশ্বের সব দেশকে এগিয়ে আসতে হবে| সবার সহযোগিতায় সন্ত্রাসবাদের উপর জয় হাসিল করতে পারব আমরা|’
সীমান্তপারের সন্ত্রাসের জন্য ভারতকেও অনেকদিন ধরে প্রভূত ক্ষতি স্বীকার করতে হচ্ছে| এই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদকে ঠেকাতে প্রথমে সন্ত্রাসবাদীদের টাকা যোগানের জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে| আর টাকার যোগান আটকাতে পারলেই সন্ত্রাসবাদ আটকানো অনেক সোজা হয়ে যাবে|
সন্ত্রাসবাদ রুখতে বিশ্বব্যাপী সহযোগিতার পরিবেশ চাই ঃ ভারত
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















