দেরাদুন, ১০ মে (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট হয়ে গেল| ৱুধবার সুপ্রিম কোর্ট থেকে ফল ঘোষণা হবে| একই সঙ্গে ভাগ্য নির্ধারণ হবে হরিশ রাওয়াত সরকারের| মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট শেষে সিল করা খামে সুপ্রিম কোর্টে পাঠানো হয় ফল| আস্থা ভোটের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস| তাঁদের দাবি, শেষ হাসি হাসবেন হরিশ রাওয়াতই| সরকার টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী রাওয়াত বলেছেন, ‘আমরা অবশ্যই জিতব| বিধায়কদের বেশিরভাগই আমাদের পক্ষে| উত্তরাখণ্ডের জনগণ আমাদের পক্ষে| ভগবানও আমাদরেই পক্ষে|’
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার সম্পন্ন হল উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট| তার কিছুক্ষণ আগেই রাজ্য থেকে প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি শাসন| এদিনের আস্থা ভোটের গোটা প্রক্রিয়া রেকর্ড করে সিল করা এনভেলাপে ভোটের ফল সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে| ৱুধবার ফল প্রকাশ করবে শীর্ষ আদালত|
উত্তরাখণ্ডে আস্থাভোট হয়ে গেল, শীর্ষ আদালত থেকে ৱুধবার ফল ঘোষণা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















