News Flash

  • Home
  • খেলা
  • এমএলএসের অভিষেকেও মায়ামিকে জেতালেন মেসি
Image

এমএলএসের অভিষেকেও মায়ামিকে জেতালেন মেসি

নিউইয়র্ক, ২৭ আগস্ট (হি.স.): এর আগে লিগস কাপ ও ইউএস ওপেন কাপে অভিষেক হয়েছে লিওনেল মেসির। লিগস কাপে ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করেছেন আর পরের টুর্নামেন্টটিতে ফাইনালে তুলে দিয়েছেন। ফাইনাল হবে একমাস পর। এবার রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হলো বিশ্বকাপজয়ী এই তারকার। এখানেও অভিষেক ম্যাচে গোল করে দলকে জেতালেন মেসি।

রবিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক রেড বুলসের। এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। প্রথম গোলটি করেছেন ডিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি।

তবে আজ অভিষেক ম্যাচে প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল করলেন। এই নিয়ে মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। এই মুহূর্তে তার গোলের সংখ্যা ১১টি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top