News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিধায়ক পদে ইস্তফা দেবেন অসমের বিজেপি নেতা মৃণাল শইকিয়া, কটাক্ষ কংগ্রেসের
Image

বিধায়ক পদে ইস্তফা দেবেন অসমের বিজেপি নেতা মৃণাল শইকিয়া, কটাক্ষ কংগ্রেসের

গুয়াহাটি, ২৬ আগস্ট (হি.স.) : বিধায়ক পদে ইস্তফা দেবেন অসমের বিজেপি নেতা মৃণাল শইকিয়া। তবে এখনই নয়, কখন তিনি ইস্তফা দেবেন সেই শৰ্তও ঘোষণা করছেন গোলাঘাট জেলার খুমটাইয়ের বিধায়ক মৃণাল।

আজ এ সম্পর্কিত এক অঙ্গীকারপত্র সংবাদ মাধ্যম দফতরে পাঠিয়ে বিধায়ক মৃণাল শইকিয়া জানান, আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অসমে কংগ্ৰেস যদি নয় (৯)-টি আসন পায়, তা-হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। কংগ্ৰেসকে চ্যালেঞ্জ জানিয়ে এই শৰ্ত দিয়ে আগাম এই চরম ঘোষণা করেছেন বিধায়ক মৃণাল শইকিয়া৷

প্রসঙ্গত, সাম্প্রতিককালে অসম প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি ভূপেন বরা বেশ কয়েকটি সভায় রাজ্যে বিরোধী ঐক্যজোট নয়টি আসনে বিজয়ী হবে বলে দাবি করছেন। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতির এই দাবির পরিপ্রেক্ষিতে আজ বিধায়ক পদে ইস্তফা দেবেন বলে অঙ্গীকার পত্র পাঠিয়েছেন মৃণাল শইকিয়া৷

এদিকে মৃণাল শইকিয়ার এই হুংকার শুনে তাঁকে কটাক্ষ করে অসম প্রদেশ কংগ্রেসের অন্যতম কার্যনির্বাহী সভাপতি জাকির হুসেন শিকদার বলেন, এটা মৃণাল শইকিয়ার এক ধরনের নাটক। তিনি বরাবর নাটক মঞ্চস্থ করে সংবাদ শিরোনাম দখল করেন। লোকসভা নির্বাচনের পর কেন, সাহস থাকলে এখনই আগাম অসম বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্ৰ পাঠিয়ে চ্যালেঞ্জ ছুঁড়তে বিধায়ক মৃণাল শইকিয়াকে পরামর্শ দিয়েছে
জাকির হুসেন বলেন, বিধায়ক মৃণাল শইকিয়া তো কেবল সংবাদ মাধ্যমে অঙ্গীকারপত্ৰ পাঠিয়েছেন। তা যথেষ্ট নয়৷ তিনি অধ্যক্ষের কাছে আগাম পত্ৰ পাঠান, তা-হলে বোঝা যাবে তাঁর বুকের পাঁটা আছে। সংবাদ মাধ্যমে এই চিঠি পাঠিয়ে বিধায়ক শইকিয়া আসলে কী বোঝাতে চাইছেন, কংগ্ৰেস ৯-টি নয় ৮-টি আসন পাবে? যার জন্য কংগ্রেস ৮-এর ওপর অৰ্থাৎ ৯টি আসন পেলে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত গ্ৰহণ করেছেন?

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top