নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ মে৷৷ বিষপানে আত্মহত্যা করেন এক ব্যক্তি৷ ঘটনা গোমতী জেলার করবুক মহকুমাধীন কঞ্চুরি মগ এলাকায়৷ মৃত ব্যক্তির নাম অংশী মগ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য গোটা এলাকায়৷ কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার, পরিজনরা৷ যদিও আত্মহত্যার কারণ জানা যায়নি৷ কি কারণে বিষপানে এই আত্মহত্যা কিছুই বলতে পারছে না পরিবারের লোকজনেরা৷ পরিবারের লোকজনদের অভিমত রবিবার রাতে খাওয়াদাওয়ার পর খানিকটা মদ্যপান করে ঘুমান অংশী মগ৷ কিন্তু অধিক র াতে হঠাৎ কেন আবার বিষ পান করল তা কিছুই বুঝে উঠতে পারছে না৷ সোমবার সকালে পরিবারের লোকজন তা দেখতে পেয়ে করবুক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গোমতী জেলা হাসপাতালে রেফার করলে গোমতী জেলা হাসপাতালে মৃত্যু হয়৷
বিষপানে আত্মহত্যা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















