News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ এনে রাস্তায় বসলেন তিপ্রাসা সাংবাদিকরা
Image

বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ এনে রাস্তায় বসলেন তিপ্রাসা সাংবাদিকরা

আগরতলা, ২৫ আগস্ট।। এডিসি সরকারের বিরুদ্ধে রাস্তায় বসে গেলেন রাজ্যের সমস্ত তিপ্রাসা সাংবাদিক, ককবরক, মিডিয়া হাউস এবং ইউটিউবাররাl এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য করার অভিযোগ তুলেন তারা l এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শুক্রবার সকাল  সাড়ে ১০ টা নাগাদ কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে আওয়াজ তুলেন রাজ্যের সমস্ত তিপ্রাসা সাংবাদিকরা l রাস্তায় আটকে পড়েন এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সমস্ত কর্মচারী এবং কাউন্সিল ভবনের সকল সরকারি কর্মচারী l খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রাধাপুর থানার পুলিশ l

ঐদিন তিপ্রাসা মিডিয়া চ্যানেল এবং মিডিয়া কর্মীদের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন এবং তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) যৌথভাবে খুমূলুঙ প্রেস ক্লাব, করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা তিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জম্পুইজলা প্রেস ক্লাব , জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই তিপ্রাসা প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা মোট ১১ দফা দাবি উপস্থাপিত করেন । উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুময় দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যগণ।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top