News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার রাজ্যে, আটক ১
Image

ফের ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার রাজ্যে, আটক ১

আগরতলা, ২৫ আগস্ট।। নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২০০ নং ব্যাটেলিয়ানের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথভাবে অভিযানে নেমে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সাথে বাড়ির মালিককে ও আটক করা হয়েছে।
রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরানগর গ্ৰামের বাসিন্দা দীপক দাসের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক গতকাল গভীর রাতে বিএসএফ জিব্রাঞ্চের ইন্সপেক্টর জি এন মধু, ইন্সপেক্টর সন্তরাম ও পিআরবাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাসের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ যৌথভাবে দীপক দাসের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে দীপক দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয়।  

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top