আগরতলা, ২২ আগস্ট।। জহরনগরস্থিত এফসিআই গোডাউনের চাল চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন্দন রুদ্র পালকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সংগ্রহ করে ন্যায্যমূল্যের দোকান সিল করে দিল প্রশাসন। এদিকে তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু ন্যায্য মূল্যের দোকানের মালিকের নাম বেরিয়ে আসে। এর মধ্যে রঞ্জন দেবনাথ নামে একজনকে আমবাসা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। রঞ্জন দেবনাথের একটি চালের গোডাউনকেও সিল করে দেয় আমবাসা মহকুমা প্রশাসনের সহযোগিতায় পুলিশ। পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় রঞ্জন দেবনাথকে পুনরায় জিজ্ঞাসা করা হয়। এদিকে রঞ্জন দেবনাথের জিজ্ঞাসাবাদে তেলিয়ামুড়ার কোন এক ব্যবসায়ীর নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর। এক সাক্ষাৎকারে পুলিশের তরফে জানানো হয় রঞ্জন দেবনাথের চালের গোডাউনটি তদন্ত চলাকালীন অবস্থায় সিল করা থাকবে। এবং চালগুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফ সি আই গোডাউনের চাল চুরির ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে এলো আরো নাম
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















