News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এফ সি আই গোডাউনের চাল চুরির ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে এলো আরো নাম 
Image

এফ সি আই গোডাউনের চাল চুরির ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে এলো আরো নাম 

আগরতলা, ২২ আগস্ট।। জহরনগরস্থিত এফসিআই গোডাউনের চাল চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন্দন রুদ্র পালকে জিজ্ঞাসাবাদে  বেশ কিছু তথ্য সংগ্রহ করে ন্যায্যমূল্যের দোকান সিল করে দিল প্রশাসন। এদিকে তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু ন্যায্য মূল্যের দোকানের মালিকের নাম বেরিয়ে আসে। এর মধ্যে রঞ্জন দেবনাথ নামে একজনকে আমবাসা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।  রঞ্জন দেবনাথের একটি চালের গোডাউনকেও সিল করে দেয় আমবাসা মহকুমা প্রশাসনের সহযোগিতায় পুলিশ। পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় রঞ্জন দেবনাথকে পুনরায় জিজ্ঞাসা করা হয়। এদিকে রঞ্জন দেবনাথের জিজ্ঞাসাবাদে তেলিয়ামুড়ার কোন এক ব্যবসায়ীর নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর। এক সাক্ষাৎকারে পুলিশের তরফে জানানো হয় রঞ্জন দেবনাথের চালের গোডাউনটি তদন্ত চলাকালীন অবস্থায় সিল করা থাকবে। এবং চালগুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top