News Flash

  • Home
  • Uncategorized
  • নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির মিছিল অনুষ্ঠিত রাজধানীতে  
Image

নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির মিছিল অনুষ্ঠিত রাজধানীতে  

আগরতলা, ২২ আগস্ট।।  নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে সহ গণতান্ত্রিক নারী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়াল জানান, দেশে এবং রাজ্যে একটা ঝুমলা বাজ সরকার চলছে। এই সরকার দেশ থেকে হটাতে হবে, নাহলে মানুষ তার অধিকার ফিরে পাবে না। তিনি বলেন এই সরকারের আমলে মানুষের রোজগার কমেছে। রেগা কাজ নেই, রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বেড়েছে এবং মহিলারা সুরক্ষিত নয়। এবং যতগুলি মহিলা সংক্রান্ত ঘটনা রাজ্যে এবং দেশে সংঘটিত হচ্ছে সবগুলিতে দোষীদের প্রশ্রয় দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এবং গত কয়েক বছরে এই সরকার দেশের সংবিধানকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সর্বভারতীয় নেত্রী আরো বলেন আরএসএস স্বাধীনতা সংগ্রামের আগে যেমন স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল তেমনি বর্তমানে তাদের নেতৃত্বাধীন সরকার ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে বলে দাবী করেন তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্যস্তরের নেতৃত্ব রমা দাস সহ অন্যান্যরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top