News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী মাসে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হতে চলেছে
Image

আগামী মাসে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হতে চলেছে

আগরতলা , ২২ আগস্ট : আগামী মাসে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হতে চলেছে।আজ ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পযর্ন্ত পরীক্ষামূলক ‘গ্যাং কার’ চালানো হয়েছে।এই রেলপথটি চালু হলে ভারত-বাংলাদেশ দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

এ বিষয়ে আগরতলা – আখাউড়া রেলপথ প্রকল্প পরিচালক মোহম্মদ আবুজাফর মিঞা জানিয়েছেন, আগরতলা- আখাউড়া রেলপথ প্রকল্পের কাজ প্রায় শেষ পযার্য়ে।পনেরো দিনের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে।আগামী মাস থেকে আগরতলা – আখাউড়া রেল পরিষেবা চালু হতে পারে।এর জন্য সবরকমের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পযর্ন্ত পরীক্ষামূলক ‘গ্যাং কার’ চালানো হয়েছে।এই রেলপরিষেবা চালু হলে দুই দেশেই ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ২০১৮ সালের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ বিপ্লব কুমার দেব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির সূচনা করেছিলেন।ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ করেছে।আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে শুরু হয়ে আগরতলার নিশ্চিন্তপুর গিয়ে মিশেছে এই রেলপথ।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top