News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির দায়ে আমবাসা প্যাক্সের লাইসেন্স বাতিল
Image

দুর্নীতির দায়ে আমবাসা প্যাক্সের লাইসেন্স বাতিল

scamবিশেষ প্রতিনিধি, আমবাসা, ৭ মে৷৷ ধলাই জেলার আমবাসা প্যাক্সে আর্থিক নয়ছয়ের গুরুতর অভিযোগ উঠেছে৷ তদন্তে অভিযোগের প্রামাণ্য তথ্যও মিলেছে৷ এরই পরিপ্রেক্ষিতে প্যাক্সের লাইসেন্স বাতিল করা দেওয়া হয়েছে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চলতি বছরের ১৮ ই মার্চ রাতে আমবাসা প্যাক্সে চুরি হয় ৬ লক্ষ টাকা৷ পরের দিন অর্থাৎ ১৯ শে মার্চ বিষয়টি জানাজানি হয়৷ তারপর প্যাক্সের ম্যানেজার প্রদীপ শর্মার নামে থানায় মামলা করা হয়৷ তারপর অনেক জল গড়িয়ে যায়, তবু জাতীয় কালার্স প্রাপ্ত রাজ্য পুলিশ অর্থাৎ আমবাসা থানার বাবুরা এক কদম ও এগুতে পারেনি গ্রেপ্তার তো দূরে থাক শুধু মাত্র অভিযোগকারী এবং অভিযুক্তকে থানায় ডেকে নামব্যাওস্তে জিজ্ঞাসাবাদ করা হয়৷ ঘটনার আজ প্রায় তিন মাস অতিত্রান্ত হবার পর মহকুমা শাসক মুক্তিপদ পাল আমবাসা প্যাক্সের লাইসেন্স অনির্দিষ্ট কালের জন্য বালিত করেন৷ রাজ্যের সবকটি দপ্তরের দূর্নীতির বাসা বেঁধেছে সেখানে শাসক দল পরিচালীত আমবাসা প্যাক্স কিভাবে বাদ যেতে পারে এমনটাই ভাবছেন সংশ্লিষ্ট মহল৷ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এধরনের কার্যকলাপের মধ্যে দিয়ে প্রশাসনের একাংশ কর্মকর্তাদের মধ্যেও দূর্নীতির বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top