বিশেষ প্রতিনিধি, আমবাসা, ৭ মে৷৷ ধলাই জেলার আমবাসা প্যাক্সে আর্থিক নয়ছয়ের গুরুতর অভিযোগ উঠেছে৷ তদন্তে অভিযোগের প্রামাণ্য তথ্যও মিলেছে৷ এরই পরিপ্রেক্ষিতে প্যাক্সের লাইসেন্স বাতিল করা দেওয়া হয়েছে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চলতি বছরের ১৮ ই মার্চ রাতে আমবাসা প্যাক্সে চুরি হয় ৬ লক্ষ টাকা৷ পরের দিন অর্থাৎ ১৯ শে মার্চ বিষয়টি জানাজানি হয়৷ তারপর প্যাক্সের ম্যানেজার প্রদীপ শর্মার নামে থানায় মামলা করা হয়৷ তারপর অনেক জল গড়িয়ে যায়, তবু জাতীয় কালার্স প্রাপ্ত রাজ্য পুলিশ অর্থাৎ আমবাসা থানার বাবুরা এক কদম ও এগুতে পারেনি গ্রেপ্তার তো দূরে থাক শুধু মাত্র অভিযোগকারী এবং অভিযুক্তকে থানায় ডেকে নামব্যাওস্তে জিজ্ঞাসাবাদ করা হয়৷ ঘটনার আজ প্রায় তিন মাস অতিত্রান্ত হবার পর মহকুমা শাসক মুক্তিপদ পাল আমবাসা প্যাক্সের লাইসেন্স অনির্দিষ্ট কালের জন্য বালিত করেন৷ রাজ্যের সবকটি দপ্তরের দূর্নীতির বাসা বেঁধেছে সেখানে শাসক দল পরিচালীত আমবাসা প্যাক্স কিভাবে বাদ যেতে পারে এমনটাই ভাবছেন সংশ্লিষ্ট মহল৷ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এধরনের কার্যকলাপের মধ্যে দিয়ে প্রশাসনের একাংশ কর্মকর্তাদের মধ্যেও দূর্নীতির বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে৷
দুর্নীতির দায়ে আমবাসা প্যাক্সের লাইসেন্স বাতিল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















