News Flash

Image

ব্যাপক ভূমিধস শিলচর-হাফলং মহাসড়কে, ব্যাহত যান চলাচল

হাফলং (অসম), ২১ আগস্ট (হি.স.) : ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে শিলচর-হাফলং মহাসড়ক। ধসের দু-পাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।

জানা গেছে, আজ সোমবার সকালের দিকে ডিমা হাসাও জেলার অন্তর্গত বান্দরখাল এলাকায় শিলচর-হাফলং জাতীয় সড়কে ব্যাপক ধস পড়েছে। ধসের ফলে কাছাড় জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে হাফলং শহর সহ ডিমা হাসাও জেলার অন্য অংশ।

এখানে জেলা প্রশাসন সূত্রে এ খবর পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, পাহাড় থেকে মাটি মেশানো ঘোলা জলের প্রবল প্রবাহ বইছে ধস কবলিত জাতীয় সড়কের ওপর দিয়ে। যার দরুন শত শত যানবাহন আটকে পড়ায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

তবে স্থানীয় প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধসের কাদা ও জল-মাটি পরিষ্কার করতে যুদ্ধকালীন অভিযান শুরু করেছে, যাতে শীঘ্র সড়ককে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যায়।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top