News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, গুরুতর জখম তার বাবা ও মা
Image

বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, গুরুতর জখম তার বাবা ও মা

বাঁকুড়া, ২০ আগস্ট (হি.স.) : রবিবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ১২বছরের এক কিশোর। গুরুতরভাবে জখম তার বাবা মা বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা ধীন।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২ টা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের বড়জোড়া থানার হাটআশুড়িয়া মোড়ের কাছে । পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় কৃষ্ণনগর গ্রামের অমৃত গৌড় তার স্ত্রী শ্রীপর্ণা ও ছেলে অর্পণকে বাইকে করে হাট আশুড়িয়া এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। দুর্গাপুর দিক থেকে একটি লরি তাদের বাইকটিকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ৩ জনই বাইক ছিটকে পড়ে গুরুতর জখম হন।তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা অর্পণ কে মৃত বলে ঘোষণা করেন।স্বামী ও স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। মৃত অর্পণের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক ও খালাসী পলাতক। এই ঘটনায় কৃষ্ণনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top