News Flash

  • Home
  • Uncategorized
  • লিচু পাড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যা নন্দননগরে
Image

লিচু পাড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যা নন্দননগরে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জিবি এলাকার নন্দননগরের পুরাতন সিনেমা হল সংলগ্ণ এলাকায় শুক্রবার সকালে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পরিবারের লোকজনরা৷ নেহাতই গাছ থেকে লিচু পাড়ার লঘুপাপে তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
নন্দননগরের পুরাতন সিনেমা হল সংলগ্ণ এলাকায় শুক্রবার সকালে লিচু গাছ থেকে লিচু পারার লঘুপাপে সপ্তম শ্রেণীতে পাঠরত এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পরিবারের লোকজনরা৷ নিহত বালকের নাম আসিক মিয়া৷ আজ সকাল আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ জানা যায় নুজির ইসলাম ও তার দুই ছেলে তাজুর ইসলাম ও নূর ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত হত্যাকান্ডের দায় এড়ানোর জন্য তাকে হত্যাকারীরাই জিবি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতাল থেকে ফোন করে মৃতের পরিবারকে জানানো হয় আসিক মিয়া লিছু পারতে গাছে উঠেছিল৷ গাছ থেকে পড়ে সে আহত হয়েছে৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ সে অনুযায়ী জিবি হাসপাতালে এসে আসিক মিয়ার পরিবারের লোকজন দেখতে পান তার মৃতদেহ৷ অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ এব্যাপারে জিবি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ অভিযুক্তরা পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের অবিলম্বে খুঁজে বের করার জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top