News Flash

  • Home
  • Uncategorized
  • ওসি’র মারে মৃত্যুর সঙ্গে লড়ছে নাবালক বাইক চালক
Image

ওসি’র মারে মৃত্যুর সঙ্গে লড়ছে নাবালক বাইক চালক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বক্সনগরের কলসিমুড়া এলাকায় এক নাবালক বাইক চালককে লঘুপাপে বেদম প্রহার করে কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে স্বয়ং ওসি নাবালকটিকে অমানবিকভাবে মারধর করে মারাত্মক জখম করেছেন৷ বতমানে নাবালক ত্রিপাস সরকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
গত ৩রা মে বক্সনগরের কলসিমুড়া এলাকায় নাবালক চালক ত্রিপাস সরকারের বাইকের ধাক্কায় মৌসুমী সরকার নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা আহত হয়৷ এলাকার লোকজন নাবালক ত্রিপাস সরকারকে আটক করে প্রচন্ড মারধর করে কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেয়৷ কলমচৌরা থানার ওসি অমল চক্রবর্তী নির্মমভাবে নাবালকটিকে মারধর করেছে বলে অভিযোগ৷ ওসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এনেছেন জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালকটির মা৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালকটির শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি বলে দাবি করেছেন নাবালকটির মা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top