News Flash

  • Home
  • Uncategorized
  • মুখে বিষ ঢেলে গৃহবধূ হত্যা সিধাইয়ে অভিযুক্তরা অধরা, ফুঁসছেন বাম নেত্রীরা
Image

মুখে বিষ ঢেলে গৃহবধূ হত্যা সিধাইয়ে অভিযুক্তরা অধরা, ফুঁসছেন বাম নেত্রীরা

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করার বিষয়কে কেন্দ্র করে ক্ষোভে ফঁুসছেন সিধাইয়ের কলকলিয়া গ্রামের লোকজনরা৷ গত ২৭ এপ্রিল সিধাইয়ের কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর খুনের ঘটনায় শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ পরিকল্পিতভাবে খুন করে ফেলে রাখার পর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লোক দেখানো মামলা নিলেও অভিযুক্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ এদিকে দোষিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছে বাম নারী সংগঠন৷
গত ২৭ এপ্রিল সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর খুন হন৷ তাকে মেরে মুখে বিষ ঢেলে দেওয়া হয়৷ পরে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করে শ্বশুরবাড়ির লোকজন৷ এমনই অভিযোগ এনে ২৮ এপ্রিল সিধাই থানায় মামলা রুজু করে শিপ্রার বাপের বাড়ির লোকজন৷ অভিযোগ শিপ্রার মৃত্যুর পেছনে সরাসরি জড়িত ছিল তার স্বামী সঞ্জয় সূত্রধর, শাশুড়ি , দেবর তনয় সূত্রধর দাদাশ্বশুর ধীরেন্দ্র সূত্রধর এবং অনল দেব নামে এক যুবক৷ পুলিশ প্রথম দিকে মামলা নিলেও এখন পর্যন্ত শাশুড়ি ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ বাকিরা পলাতক বলে দাবি সিধাই থানার পুলিশের৷ এদিকে শিপ্রার হত্যার পেছনে জড়িত আরো এক অভিযুক্ত অনল দেব এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারছে না এলাকাবাসীর অভিযোগ কোন গোপন বোঝাপড়ার কারণেই পুলিশ তাদের জালে তুলতে পারছে না৷
এদিকে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ নারী নেত্রী উর্মিলা বিশ্বাস জানান দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে৷ এদিকে পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশ ঘটনার সুষ্ট তদন্ত করে ব্যবস্থা নিক এটাই চাইছেন এলাকাবাসী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top