News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রীর তৎপরতায় জয়যাত্রা, শিলচর আগরতলা স্পেশাল যাত্রী রেল চলবে আজ থেকেই
Image

মন্ত্রীর তৎপরতায় জয়যাত্রা, শিলচর আগরতলা স্পেশাল যাত্রী রেল চলবে আজ থেকেই

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ স্বপ্ণ যেন ধাপে ধাপে বাস্তবে পরিণত হচ্ছে৷প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্রডগেজে আগরতলা থেকে শিলচর পর্যন্ত যাত্রী রেল চালানো হয়৷ পরবর্তী ধাপ হিসেবে শুক্রবার থেকেই প্রতিদিন আগরতলা-শিলচর রুটে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের ঘোষণা করে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, আনুষ্ঠানিকভাবে রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা সূচনার লক্ষ্যে এই সিদ্ধান্তে আরেক ধাপ চড়ল বলেই মনে করা হচ্ছে৷ অবশ্য রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর তৎপরতাতেই যে আনুষ্ঠানিকভাবে রেল যাত্রার পূর্বে আগরতলা-শিলচর রুটে প্রতিদিন যাত্রী রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও একপ্রকার স্পষ্ট৷
বুধবার রাজ্যের দুই সাংসদ রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রাজ্যে রেল পরিষেবা নিয়ে আলোচনায় আগামী ২০মে’র পর যে কোন দিন রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা শুরু হবে বলে প্রতিশ্রুতি মিলেছিল৷ এমনিতেই সুরক্ষা পর্যবেক্ষণ সমাপ্ত হওয়ার পর সুরক্ষা কমিশনার ছাড়পত্রও দিয়েছে বেশ কয়েকদিন অতিক্রান্ত৷ ফলে, নিরাপত্তার বিষয়টিতে সবুজ সংকেত পাওয়া সত্ত্বেও রাজ্যে রেল পরিষেবা শুরু না হওয়ায় নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হয়৷ এনিয়ে রাজ্য সরকারও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পাশাপাশি বারে বারে রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে৷ যাতে অন্তত আনুষ্ঠানিকভাবে রেল পরিষেবা শুরু হওয়ার আগে আগরতলা-শিলচর রুটে যাত্রী রেল প্রতিদিন চলতে পারে৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক পি জে শর্মা বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ৬ মে অর্থাৎ শুক্রবার ০৫৬৬৪ নম্বরের শিলচর-আগরতলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন বেলা নয়টায় শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে৷ অনুরূপ ৭মে অর্থাৎ শনিবার ০৫৬৬৩ আগরতলা-শিলচর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন বেলা ৯টায় আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে৷ তবে, ঐ দিনই একই সময়ে শিলচর থেকেও একটি যাত্রী ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে৷ ফলে, শনিবার থেকে প্রতিদিন আগরতলা-শিলচর রুটে একটি করে যাত্রী ট্রেন আসা যাওয়া করবে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মোট ১০টি কামরা এবং দুটি ল্যাগেজ তথা পার্সেল ভ্যান নিয়ে ট্রেনটি আগরতলা-শিলচর রুটে চলাচল করবে৷ প্রতিদিন এই ট্রেন দুটি আগরতলা এবং শিলচর স্টেশনে পৌঁছবে সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ৷ তিনি আরো জানিয়েছেন, প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি এই রুটে সবকটি স্টেশনে দাঁড়াবে৷ ফলে, রাজ্য থেকে কিংবা শিলচর থেকে আসা যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে সুবিধা হবে৷
এই পরিষেবা ৬ মে থেকে শুরু করে ২০ মে পর্যন্ত চলবে৷ তাতে অনুমান করা হচেছ, হয়ত ২০ মে কিংবা তার দুয়েকদিনের মধ্যেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রী রেল পরিষেবার সূচনা হতে চলেছে৷ কারণ, রেল মন্ত্রী বুধবার রাজ্যের সাংসদদের যে প্রতিশ্রুতি দিয়েছেন হয়তবা পুনরায় তার খেলাপ করবেন না৷ এর আগে বাংলা নববর্ষে রাজ্যে যাত্রী রেল পরিষেবা চালু হওয়ার কথা ছিল৷ রেলমন্ত্রী এবিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি৷ দেখতে দেখতে এপ্রিল শেষ হয়ে মে মাস শুরু হয়ে গেল৷ তখন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবিষয়ে হস্তক্ষেপ করেন৷ মুখ্যসচিবকে রেল বোর্ড এবং পূর্বোত্তর সীমান্ত রেল আধিকারিকদের সাথে আলোচনা করার নির্দেশ দেন৷ সেই মোতাবেক বৈঠকও হয়৷ তাতে রেলের উপর আরেকপ্রস্ত চাপ বাড়ায় রাজ্য সরকার৷ অবশেষে সিদ্ধান্ত হয় পরীক্ষামূলকভাবে আগরতলা-শিলচর রুটে চালানো হবে যাত্রী রেল৷ এক দফা চালিয়েই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন আগরতলা-শিলচর রুটে চলবে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন৷ খুব শীঘ্রই যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে রাজ্যে যাত্রী রেল পরিষেবা তা একপ্রকার স্পষ্ট৷
এদিকে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শিলচর এবং নিউ হাফলংয়ের মধ্যেও স্পেশাল ট্রেন পুণরায় শুরু করা হবে৷ এছাড়া পাহাড় লাইনে ভারী বর্ষণে রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় ৬ তারিখের শিলচর-গুয়াহাটি ট্রেনটি বাতিল করা হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top