News Flash

  • Home
  • দিনের খবর
  • জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন
Image

জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাজীব বিন্দালের সঙ্গেও আলোচনা করেন জেপি নাড্ডা। হিমাচলে বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন নাড্ডা।

জে পি নাড্ডা হিমাচল প্রদেশকে সবরকমের সহযোগিতার আশ্বাসও দেন। শুধু তাই নয়, জেপি নাড্ডা হিমাচলে বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান। নাড্ডা টুইট করে জানান, হিমাচল প্রদেশের সালান জেলার জাদন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টি এবং সিমলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ফলে বহু মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও লেখেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, ঈশ্বর সবাইকে শক্তি দিক।

এই দুর্যোগের সময়ে, বিজেপির প্রতিটি কর্মী হিমাচলের মানুষের সেবায় নিবেদিত। বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

Releated Posts

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top