News Flash

Image

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ৯৩


হনলুলু, ১৪ আগস্ট (হি. স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হাওয়াই প্রদেশের মাউইতে জঙ্গলের দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। ঘরছাড়া কয়েক হাজার মানুষ।

এটাই এই শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, আগুনে পুড়ে যাওয়া মানুষের কাছে এখনও সরকারি সাহায্য পৌঁছায়নি। এতে জনগণ ক্ষুব্ধ। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৩ হয়েছে। এটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন, পশ্চিম মাউইয়ের প্রায় ২,২০০ বাড়ি আগুনে পুড়ে গেছে। মাউইতে বিদ্যুৎ নেই।

তবে টানা পাঁচদিন পর অবশেষে লাহাইয়ানা শহরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি। আপাতত শহরের বাসিন্দাদের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

লাহাইয়ানায় ১২ হাজারের বেশি ঘর, হাওয়াইয়ের প্রাক্তন রাজপরিবারের বাড়ি-সহ হোটেল, রেস্টুরেন্ট ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি দেড়শো বছরের পুরানো একটি বটগাছ ছিল, যেটি পুজো করতেন স্থানীয় বাসিন্দারা। সেটিও পুড়ে গিয়েছে। তাই আপাতত শহরের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও পিছু ছাড়েনি লাহাইয়ানার বাসিন্দাদের।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top