News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে ১৬ই আগস্ট বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা
Image

উপনির্বাচনে ১৬ই আগস্ট বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা

আগরতলা,১৪ আগস্ট: উপনির্বাচনে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে ১৬ আগস্ট প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। ১৭  আগস্ট ধনপুর ও বক্সনগর কেন্দ্রে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন।আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

উপ নির্বাচনের রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।ওই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ,বিধায়ক ভগবান চন্দ্র দাস,সাংসদ রেবতী ত্রিপুরা সহ নির্বাচন কমিটির অন্যান্য সদ্যসরা।

বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন,১৬ আগস্ট বিজেপি ২০ বক্সনগর ও ২৩ ধধনপুর কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ১৭ আগস্ট মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য,সম্বিত পাত্রা সহ বিজেপির সমস্ত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বিজেপির প্রার্থীরা দুটি কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল করবেন।আসন্ন উপনির্বাচনে বিজেপি দুটি আসনে বিপুল ভোটে জয়লাভ করবে,  আশা ব্যক্ত করে বলেন তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top