News Flash

  • Home
  • দিনের খবর
  • অধীর চৌধুরিকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের
Image

অধীর চৌধুরিকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের

বালুরঘাট, ১৩ আগস্ট (হি. স.) : কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। এরই প্রতিবাদে রবিবার দুপুরে বালুরঘাট-হিলি মোড় সংলগ্ন নারায়ণপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ও কংগ্রেস সেবা দল কমিটি।

এদিন অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে বালুরঘাট শহরে। পৌঁছোয় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। প্রায় আধঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী, সেবা দলের রাজ্য সভাপতি রাহুল পান্ডে সহ অন্যান্যরা। অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশন তুলতে হবে, তা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top