News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১০ সদস্য গ্রেফতার
Image

বাংলাদেশের নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১০ সদস্য গ্রেফতার

ঢাকা, ১২ আগস্ট (হি.স): বাংলাদেশের মৌলভীবাজা জেলার কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এর মধ্যে পুরুষ চার ও নারী ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে তিন জন শিশু রয়েছে। এই আস্তানাটি ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন হিল সাইড’।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক নারী-পুরুষরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক জঙ্গি সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।

গত শুক্রবা রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা টাট্টিউলি গ্রামের বাইশালীবাড়ি এলাকার ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে সিটিটিসি। শনিবার সকাল ৭টায় ওই বাড়িতে সিটিটিসির সোয়াট টিম অভিযান শুরু।
অভিযান শেষে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সাড়ে চার ঘণ্টার অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন সংগঠনের প্রধানসহ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। যাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া অভিযানে তিন কেজি বিস্ফোরক, হাই এক্সক্লোসিভ ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কুলাউড়ায় যে জঙ্গিরা আস্তানা করেছিল, তারা বাংলাদেশে নতুন উগ্রবাদী ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক সংগঠনের সক্রিয় সদস্য। এক সপ্তাহ আগে খবর পাই মৌলভীবাজার জেলার কোথাও নতুন এই উগ্রবাদী সংগঠনের আস্তানা রয়েছে। শুক্রবার আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হই কুলাউড়া উপজেলার নির্জন পাহাড়ি এলাকা পূর্ব টাট্টিউলিতে সে আস্তানা। সে মোতাবেক শুক্রবার রাত থেকে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ আস্তানাটিকে ঘিরে রাখে জানিয়ে তিনি বলেন, আজ শনিবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি সোয়াত টিম অভিযানে পরিচালনা করে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান বলেন, আটকদের ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেওয়া হবে।

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top