News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত বিরোধীদের
Image

উপনির্বাচনে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত বিরোধীদের

আগরতলা, ১২ আগস্ট : উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াই করার ডাক দিলো সিপিএম,কংগ্রেস এবং তিপরা মথা।আজ তিন দলের রুদ্ধদ্ধার বৈঠকের শেষে জানালেন প্রদেশ  কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

দিন যত এগোচ্ছে রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পারদ ততই উধ্বমুখী হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে জোর কদমে।ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। উপনির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

শাসক দল বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে আজ রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে তিন বিরোধীদল।বৈঠকের শেষে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,আজকের এই বৈঠকে বিজেপি বিরুদ্ধে সিপিএম,কংগ্রেস ও তিপরা মথার নেতৃত্বরা ঐক্যমতে লড়াই করার সহমত পোষণ করেছেন।উপনির্বাচনে শাসক দলকে পরাস্ত করাই হল মূল লক্ষ্য বিরোধী দলের।এই বিষয় নিয়ে বিশদে দলীয় স্তরে আলোচনা করার জন্য আগামীকাল সোনামুড়ায় সাংগঠনিক বৈঠকে মিলিত হবে কংগ্রেস দল।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ,কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,বিরোধী দল নেতা অনিমেষ দের্ববমা,বিধায়ক জিতেন্দ্র চৌধুরী,বিধায়ক গোপাল চন্দ্র নাথ এবং প্রাক্তন মন্ত্রী মানিক দেব।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top