News Flash

  • Home
  • দিনের খবর
  • মান্ডিতে খারাপ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল বাস; কমবেশি আহত ১২ জন যাত্রী
Image

মান্ডিতে খারাপ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল বাস; কমবেশি আহত ১২ জন যাত্রী

শিমলা, ১২ আগস্ট (হি.স): খারাপ রাস্তার কারণে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ল হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এইচআরটিসি)-র একটি বাস। এই দুর্ঘটনায় মোট ১২ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। ৮ জন সামান্য আহত হয়েছেন। সুন্দরনগর ইউনিটের বাসটি শিমলা অভিমুখে যাচ্ছিল, খারাপ রাস্তার কারণে শনিবার সকালে মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে শিমলার দিকে আসছিল ওই বাসটি, তার আগে রাস্তায় ধস নামে, বাসটি কাদায় আটকে পড়ে। দুর্ঘটনায় চালক-সহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৪ জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে। সুন্দরনগরের ডিএসপি দীনেশ কুমার জানান, যাত্রীরা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top