News Flash

  • Home
  • প্রধান খবর
  • যমুনোত্রী হাইওয়েতে বাসের ওপর পড়ল পাথর, মহারাষ্ট্রের মহিলা তীর্থযাত্রীর মৃত্যু
Image

যমুনোত্রী হাইওয়েতে বাসের ওপর পড়ল পাথর, মহারাষ্ট্রের মহিলা তীর্থযাত্রীর মৃত্যু

উত্তরকাশী, ৯ আগস্ট (হি.স): যমুনোত্রী হাইওয়েতে বাসে পাথর পড়ে, মহারাষ্ট্রের মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি উত্তরাখণ্ডের যমুনোত্রীতে মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রী নিয়ে আসছিল।বাসের ওপর পাথর পড়ে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুরুষ পুণ্যার্থী। তাঁকে দেহরাদুনের এক হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা বিপর্যয় অপারেশন কেন্দ্রের তরফে জানা গিয়েছে, জানকিচট্টি থেকে বারকোটের মধ্যবর্তী স্থান ডাবরকোটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন মহিলা পুণ্যার্থী সহ দুইজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের বারকোট নামক স্থানে আনা হলে মহিলা তীর্থযাত্রী পায়েলের মৃত্যু হয়।আহত কৃষ্ণা সিংকে দেহরাদুনে পাঠানো হয়েছে। বাসের যাত্রীরা যমুনোত্রী দর্শন করে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।-

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top